বেনাপোল সীমান্ত দিয়ে ৩২ জন মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ৩২ জন মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। আজ রোববার ভোরে থেকে তাদের আটক করা হয়।

৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ১৩ নারী ও ২ শিশুকে আটক করেন।

তিনি জানান, ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তুলে দেয়। তারাই ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়, পরে বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তবে যাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে তারা সবাই মুসলমান।

পূর্ববর্তি সংবাদনয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি
পরবর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অপপ্রচারের প্রতিবাদ জানাল বাংলাদেশ