রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের অপপ্রচারের প্রতিবাদ জানাল বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: জাতিগত নিধনে গণহত্যা চালিয়ে দেশ থেকে বের করে দেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে মিয়ানমার।

মিয়ানমারের অযৌক্তিক ও বিভ্রান্তিকর প্রচারের কড়া প্রতিবাদ ও এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ রবিবার এক বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকার রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না করে উল্টো ঢালাওভাবে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে আসছে। গত ১৫ নভেম্বর মিয়ানমার সরকারের স্টেট কাউন্সিলরের মুখপাত্র প্রেস কনফারেন্সে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অসহযোগিতা ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া বানচালে আর একটি উদ্বেগ তৈরি করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধারাবাহিক সংলাপের মাধ্যমে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট নিরসনে নীতি অবলম্বন করেছে। এই সংকটের জন্য যারা দায়ী, তাদের অযৌক্তিক অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সরকার এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা বিবৃতি প্রত্যাখ্যান করেছে।

পূর্ববর্তি সংবাদবেনাপোল সীমান্ত দিয়ে ৩২ জন মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ
পরবর্তি সংবাদজাহাজডুবির ঘটনায় ১৪৯ অভিবাসীকে উদ্ধার করল ইতালির কোস্ট গার্ড