ইসলাম টাইমস ডেস্ক: ইরান ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তেহরান হামলা চালালে তা প্রতিহত করতে সম্ভাব্য সবকিছুই করা হবে।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর এএফপি’র।
অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক দখলকৃত গোলান মালভূমি নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, আমাদের অঞ্চলে আমাদের বিরুদ্ধে ইরানের আগ্রাসন অব্যাহত রয়েছে। এই অঞ্চলে ইরানের প্রবেশ প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি।
















