খুলনায় মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ৩৫টি দোকান

ইসলাম টাইমস ডেস্ক : খুলনা মহানগরের একটি মার্কেটে আগুন লেগে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।  মঙ্গলবার ভোর ৬টার দিকে নগরীর ফেরিঘাট মোড়ের ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদমমতাজ টিউব মেহেদিতে ঝলসে গেছে তরুণীর হাত
পরবর্তি সংবাদসিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়া সেজে ঢুকে দারোয়ানকে পিটিয়ে হত্যা