ইসলাম টাইমস ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ আলবেনিয়ায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর নগরী ডারেসে।
প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন উদ্ধার অভিযান চলছে।
খবর : সিএনএন।
















