পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির জন্য ইমরান খানের করা নোটিফিকেশন স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের করা নোটিফিকেশন স্থগিত করে দিয়েছেন সেদেশের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা।

গত ১৯ শে আগস্ট সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য নোটিফিকেশন জারি করে ইমরান খানের সরকার। কিন্তু তার এই নোটিফিকেশন আগামীকাল বুধবার আদালতে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন ওই বিচারপতি। দ্য জুরিস্টস ফাউন্ডেশনের এক আবেদনের শুনানিতে তিনি আজ মঙ্গলবার এমন সিদ্ধান্ত দেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন, সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি অনুমোদন যথার্থ (কারেক্ট) নয়। এর প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও জেনারেল বাজওয়াকে নোটিশ দিয়েছেন আদালত। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন-এর অনলাইন সংস্করণ।

 

পূর্ববর্তি সংবাদ‘জঙ্গিবিরোধী’ অভিযানকালে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ফ্রান্সের ১৩ সেনা নিহত
পরবর্তি সংবাদঅর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ!