ভারতীয় সীমান্তে ‘পুশ ইন’ সম্পর্কে কিছুই জানি না : পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সীমান্তে ‘পুশ ইন’ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, পত্র-পত্রিকায় দেখেছি। তবে সরকারিভাবে আমার কাছে এ নিয়ে কোনো খবর নেই।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ৩৩তম সিএসিসিআই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই শতাধিক লোক বিজিবির হাতে আটক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। বলা হয়, এনআরসি আতঙ্কে ভারতীয় এ সব নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।

পূর্ববর্তি সংবাদমুফতি সাঈদ আহমদ পালনপুরীর ছেলে হাফেজ সাঈদের ইন্তেকাল
পরবর্তি সংবাদ২৯ নভেম্বর থেকে নারায়নগঞ্জ ও ময়মনসিংহে জোড় : প্রস্তুতি বিষয়ে যা জানালেন স্থানীয় আলেমরা