মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ছেলে হাফেজ সাঈদের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস ও সদরুল মুদাররিসিন মুফতী সাঈদ আহমদ পালনপুরীর দ্বিতীয় ছেলে হাফেজ সাঈদ ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হয়েছিল।

আজ সোমবার বিকালে গুজরাটের পালনপুরে তিনি ইন্তেকাল করেছেন বলে জানা যায়।

মরহুম হাফেজ সাঈদ ১লা জিলকদ ১৩৮৭ হিজরী মুতাবিক ১লা ফেব্রুয়ারী ১৯৬৮ খৃষ্টাব্দে দেওবন্দে জন্ম গ্রহণ করেন। তারপর প্রথমে নিজ পিতার কাছে অতঃপর দারুল উলুম দেওবন্দে হেদায়া জামাত পর্যন্ত পড়ালেখা করেন। তারপর গুজরাটের সূরাতে দারুল উলুম রামপুরা মাদরাসায় দীর্ঘদিন যাবৎ হেফজখানায় উস্তাদ হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন। মৃত্যু অবধি ওখানেই তিনি শিক্ষকতায় ছিলেন।

 

পূর্ববর্তি সংবাদবন্দিশালায় উইঘুর মুসলিমদের করুণ জীবন বৃত্তান্ত (ভিডিও)
পরবর্তি সংবাদভারতীয় সীমান্তে ‘পুশ ইন’ সম্পর্কে কিছুই জানি না : পররাষ্ট্রমন্ত্রী