সিটিটিসি প্রধান মনিরুল বললেন, ‘আইএসের কোনো টুপি থাকে না’

ইসলাম টাইমস ডেস্ক: আমাদের জানা মতে আইএসের কোনো টুপি থাকে না বলে জানালেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন,  আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনো টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোন টুপি আছে কিনা তা বিশ্লেষণ করে দেখবো। পাশাপাশি কারো গাফলতির কারণে এ রকম টুপি এজলাসে এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

পূর্ববর্তি সংবাদগোঁফ স্পর্শ করা পানি পান করা কি হারাম?
পরবর্তি সংবাদদেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে: চরমোনাই পীর