এবার নিখোঁজ আতিকুল্লাহ নামের আরেক মাদরাসা শিক্ষক

ফাতেহ ডেস্ক : গত সোমবার থেকে নিখোঁজ ঢাকা কেরানীগঞ্জ ‘জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা’র শিক্ষক মুফতি আতিকুল্লাহ।  সোমবার ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তিনি নিখোঁজ হন।

মুফতী আতিকুল্লাহ বসুন্ধরা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান সাহেবের ছেলে ও জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা’র প্রবীণ মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাঁটগামী সাহেবের ছোট জামাতা।

কেরানীগঞ্জ মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, মুফতী আতিক গত সোমবার (২৫ নভেম্বর) নিজ বাড়ী চট্টগ্রাম থেকে কর্মস্থল কেরানীগঞ্জে আসার পথে ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কেরানীগঞ্জে শিক্ষকতার আগে তিনি ফেনী ‘জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল মাদরাসা’ ও ‘বগুড়া জামিল মাদরাসা’র শিক্ষক ছিলেন।

পূর্ববর্তি সংবাদজিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বিদিশাকে আইনি নোটিশ
পরবর্তি সংবাদকারওয়ান বাজারের ভিআইপি সড়কে ককটেল বিস্ফোরণ