কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, বন্ধ লঞ্চ চলাচল

ইসলাম টাইমস ডেস্ক :  শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা।   ফলে বুধবার সকাল থেকে ঢাকার সদরঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি বলে খবরা পাওয়া গেছে।

গত ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় সব শ্রেণির জাহাজ, ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় তারা।

মানববন্ধন থেকে শ্রমিকরা নৌ শ্রমিকদের খোরাকি ভাতা চালু, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিল এবং নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি জানান।

পূর্ববর্তি সংবাদ৩০সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হল ২২ তলা ভবন
পরবর্তি সংবাদভারত অত্যন্ত সম্মানের সঙ্গে প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছে : পররাষ্ট্রমন্ত্রী