হলি আর্টিজান হামলা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় ৮ আসামির মধ্যে ৭ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।  একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলো জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন। তবে হামলায় সম্পৃক্ততা না পাওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে।

আদালত আদেশে উল্লেখ করেন, ‘জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপনকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২) (অ) ধারায় দোষীসাব্যস্ত করা হলো এবং তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হলো।’

 

পূর্ববর্তি সংবাদহলি আর্টিজান মামলার আসামির মাথায় ‘আইএস টুপি’ : আদালত-মিডিয়ায় বিতর্ক
পরবর্তি সংবাদচলন্ত বাস খাদে পড়ে পাকিস্তানের ৯ জন নৌসেনা নিহত