সামীম আফজলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের রিপোর্ট চূড়ান্ত!

ইসলাম টাইমস ডেস্ক :  ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়মের রিপোর্ট চূড়ান্ত করেছে সিভিল অডিট অধিদফতর। এতে ৮৬ খাতে অনিয়মের টাকার অংশ ১০৩২ কোটি। এর থেকে সরকারি কোষাগারে ফেরত দেয়া ৮২ কোটি টাকা বাদ যাবে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৪ নভেম্বর ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রণালয়, ইফা প্রতিনিধির সাথে অডিট টিমের বৈঠক হয়। ওই বৈঠকে মন্ত্রণালয়, ইফার প্রতিনিধি সবাই উপস্থিত থাকায় অডিট অধিদফতর অভিযোগগুলোকে চূড়ান্ত বলে সাব্যস্ত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইফার এমন একজন পরিচালক গণমাধ্যমকে জানান, ১৩৪ খাতে অনিয়মের অভিযোগ ছিল খসড়ায়। কিছু অভিযোগ প্রায় একই ধরনের হওয়ায় খাত কমে ৮৬টি করা হয়েছে। তবে অনিয়মের টাকার অংক বেড়ে ১ হাজার ৩২ কোটি টাকা হয়েছে।

অপর এক পরিচালক জানান, আগের ৭৪ কোটি টাকার পর আরো আট কোটি টাকা জমা দেয়ায় টাকার পরিমাণ দাঁড়ায় ৮২ কোটি টাকা। মোট অনিয়মের অঙ্ক থেকে এই টাকা বাদ দিয়েই রিপোর্ট মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
পরবর্তি সংবাদশীতকালে খেজুর গাছ ভাড়া দেওয়া : ইসলাম কী বলে?