আফগানিস্তানে স্থল মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে বুধবার একটি গাড়ি স্থল মাইনে আঘাত করায় আট শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এক সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, সন্ধ্যা ৫টার দিকে তালেবানের পুতে রাখা মাইনের সাথে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ির ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়েছেন এবং অপর দু’জন আহত হয়েছেন।

তাজিকিস্তান সীমান্তের কাছে এই মাইন বিষ্ফোরণে নিহতদের মধ্যে আটজন শিশু, ছয় নারী ও একজন পুরুষ রয়েছেন।

তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। এই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তা নিশ্চিত নয়।

এই এলাকায় প্রায়ই তালেবান ও মার্কিন সমর্থিত আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

পূর্ববর্তি সংবাদশীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে পূর্ব আফ্রিকার বৃহত্তম মসজিদ
পরবর্তি সংবাদসাবেক ওসি মোয়াজ্জেমের ৮ বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা