কেনিয়ায় ভয়াবহ বন্যায় ১২০ জনের প্রাণহানি, গৃহহীন ১৮ হাজারের বেশি মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: কেনিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১২০ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের দেওয়া তথ্য অনুসারে, ভয়াবহ এ বন্যায় গৃহহীন হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ।

সরকারি হিসাব মতে, পোকোট কাউন্টিতে হওয়া বন্যা-ভূমিধসেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭২ জন। তবে উদ্ধারকর্মীদের দাবি, অনেকে এখনো নিখোঁজ রয়েছে। তাই প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে,অসময়ের বৃষ্টি-বন্যায় ভেঙ্গে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের যোগাযোগ কাঠামো। ফলে দুর্গত পরিবারগুলোর কাছে ত্রাণসহ জরুরি সহায়তা পৌঁছানো যাচ্ছে না।

এ ছাড়া পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ ব্যাপারে বাড়তি সর্তকতা গ্রহণের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তি সংবাদহেফাজতে ইসলামকে লালন করে অসাম্প্রদায়িক দেশ গড়া যাবে না: সরকারকে সেলিম
পরবর্তি সংবাদমুসলমানদের মধ্যে বিভাজন অত্যন্ত দুঃখজনক: এরদোগান