খরচ বাঁচাতে বিমানবন্দরেই গোসল সেরে নেন মোদি !

ইসলাম টাইমস ডেস্ক : বিদেশ সফরে খরচ বাঁচাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক সময় হোটেলে না থেকে বিমানবন্দরেই রাত কাটান এবং গোসল সেরে নেন বলে সংসদে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে কীভাবে খরচ কমানো যায় সেই বিষয়টাই সবচেয়ে অগ্রাধিকার পায়। বিদেশ সফরের সময় প্রযুক্তিগত কোনও কারণে থামতে হলে তিনি রাত কাটাতে পাঁচতারা হোটেলে যান না। এর পরিবর্তে বিমানবন্দরের টার্মিনালেই বিশ্রাম নিয়ে নেন এবং ওখানেই গোসল করে নেন।

বুধবার লোকসভায় বিশেষ সুরক্ষা গোষ্ঠী (সংশোধনী) বিল ২০১৯ নিয়ে বিতর্কের জবাবে অমিত শাহ এসব কথা বলেন। খবর এনডিটিভির।

কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির এ সভাপতি আরও বলেন, ব্যক্তিগত এবং জনজীবনে প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নীতিই অনুসরণ করেন। উদাহরণস্বরূপ বলা যায়, যখনই প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফরে যান, তিনি ২০ শতাংশেরও কম কর্মী নিয়ে যান। একইভাবে সরকারি প্রতিনিধি দলের জন্যও অনেক গাড়ি ব্যবহার করতে বারণ করেছেন তিনি।

এর আগে কর্মকর্তারা প্রত্যেকে আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতেন, এখন তারা বাস বা বড় কোনও গাড়ি ব্যবহার করেন।

গান্ধী পরিবার বহুবার এসপিজি নিরাপত্তার অপব্যবহার করেছে বলেও অভিযোগ করেন অমিত শাহ।

পূর্ববর্তি সংবাদগোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাত-পায়ের রগ কাটল প্রতিপক্ষ
পরবর্তি সংবাদআজ সিরাজদিখানে খতমে নবুওয়ত সম্মেলন