তুষারধ্বসে দুই ভারতীয় সেনার মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সিয়াচেনে টহলরত অবস্থায় তুষারধ্বসে দুইজন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকালে হিমবাহে তুষারধ্বসের ঘটনাটি ঘটেছে।

 

চিকিৎসকদের প্রায় সব ধরনের চেষ্টা পরও ওই দুই সেনা সদস্যকে বাঁচানো সম্ভব হয়নি। তুষারের নিচে দমবন্ধ হয়ে আগেই তারা মারা গিয়েছিলেন।

এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি হিমবাহ ধ্বসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডে’র।

পূর্ববর্তি সংবাদপাক বাহিনীর সঙ্গে সরকারের পার্থক্য কোথায়, প্রশ্ন ফখরুলের
পরবর্তি সংবাদআদালতে ‘আইএস টুপি’: দুই তদন্ত কমিটির দুই মত