পাবনায় দুমড়েমুচড়ে গেছে হাসপাতালের অ্যাম্বুলেন্স, নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক : পাবনায় হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সচালক রাজু আহম্মেদ (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের মহেন্দ্রপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রোকনুজ্জামানকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদস্পেনে ঢুকতে গিয়ে ৪ বাংলাদেশি নাগরিকের মৃত্যু
পরবর্তি সংবাদআপনার সন্তানকে ইসলামের সঙ্গে পরিচিত করুন