বঙ্গবন্ধু পরিবার থেকে শিক্ষা নিন সততা কাকে বলে: সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক। এই পরিবার থেকে শিক্ষা নিন সততা কাকে বলে।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেন অনিয়ম করবেন? কেন দুর্নীতি করবেন? কেন টেন্ডারবাজি করবেন? কেন চাঁদাবাজি করবেন? বঙ্গবন্ধু পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক। এই পরিবার থেকে শিক্ষা নিন সততা কাকে বলে।’

মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া একজন রাজনীতিকের আর কিছুই পাওয়ার নেই উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু যে শিক্ষা দিয়েছেন সেই পথ অনুসরণ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার চেয়ে সৎ রাজনীতিক পঁচাত্তরের পর একজনের নাম কেউ বলতে পারবে না।’

কাদের বলেন, ‘রাজনীতি কেনাবেচার পণ্য নয়। রাজনীতি আপন ভাগ্য গড়ার হাতিয়ার নয়। শেখ হাসিনা আমাদের এমন শিক্ষাই দিয়েছেন।’

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

পূর্ববর্তি সংবাদসিরিয়ার তেল লুণ্ঠনে মার্কিন অপচেষ্টা, রাশিয়ার নিন্দা
পরবর্তি সংবাদপদ-পদবীর লোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লবিংয়ে ব্যস্ত থাকেন: রাষ্ট্রপতি