মাওলানা আতিক উল্লাহকে নরসিংদী থেকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব

ইসলাম টাইমস ডেস্ক: প্রায় দুই মাস যাবত নিখোঁজ আলেম লেখক মাওলানা আতিক উল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছি র‍্যাব।

আজ শনিবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার ছোট গদইচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে আজ শনিবার সকালের দিকে মাওলানা আতীক উল্লাহ তার আম্মা ও স্ত্রীকে ফোন করে জানান তিনি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডস্থ র‌্যাব-১১-এর হেড কোয়ার্টারে আছেন। পরে তার পরিবারের লোকজন কারগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং কথা বলেন।

ইসলাম টাইমসকে এই সংবাদ নিশ্চিত করেছেন হাফেজ্জী হুজুর রহঃ সেবা সংস্থার পরিচালক।

পূর্ববর্তি সংবাদপদ-পদবীর লোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লবিংয়ে ব্যস্ত থাকেন: রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদগুম ও নির্যাতনের শিকার আলেমদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক : আল্লামা আহমদ শফী