কাওরানবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, নিহত চালক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কাওরানবাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায়  চালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, পণ্যবাহী ট্রাকটি শনিবার দিবাগত রাতে কাওরানবাজার রেলক্রসিংয়ে পার হওয়ার সময় রেললাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

পূর্ববর্তি সংবাদ‘ভারত থেকে অনুপ্রবেশ বাড়ছে, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’
পরবর্তি সংবাদদাবি-দাওয়া পূরণের আশ্বাস, নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার