যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, অতিরিক্ত সচিব আদালতে

ইসলাম টাইমস ডেস্ক: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব জাকির ওএসডি হিসেবে আছেন।

গতকাল শনিবার রাতে জাকির হোসেনের স্ত্রী ‘৯৯৯’ এ ফোন করে তাঁর ওপর নির্যাতনের কথা পুলিশকে জানান। এরপরই জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, যৌতুকের জন্য তাঁকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে।

জাকির হোসেনের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদধর্ষণের অভিযোগ, ভারতে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৯