মেননের দল ভেঙ্গে নতুন ওয়ার্কার্স পার্টির আত্মপ্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশার নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভেঙে  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) নামে নতুন আরেকটি বাম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে।

অধিবেশনে নতুন এই দলের ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল হাসান, সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল কবির। নতুন দলের প্রতীক ‘কাস্তে-হাতুড়ি’। দলের স্লোগান হলো ‘দুনিয়ার মজদুর এক হও’।

নতুন দলের সাধারণ সম্পাদক ইকবাল কবির বলেন, ‘রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা নিজস্ব প্রতীককে আওয়ামী লীগের কাছে বিক্রি করে ওয়ার্কার্স পার্টিকে দেউলিয়া পার্টিতে পরিণত করেছেন। পার্টির নেতৃত্বের নতজানু আপসকামিতা ও একলা চলার নীতির কারণে আমরা দল থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি।’

 

 

 

পূর্ববর্তি সংবাদদাবি-দাওয়া পূরণের আশ্বাস, নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
পরবর্তি সংবাদএবার পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট