‘পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় তবে মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ড লাগবে না’

সরকার আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাজার নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমার পদত্যাগ করাতে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে মন্ত্রিত্ব ছেড়ে দিতে এক সেকেন্ডও লাগবে না।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। সরকার আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।

পদত্যাগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে?’

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জ-ময়মনসিংহে আঞ্চলিক জোড়: দাওয়াতের পথে বের হচ্ছে ১০৪৩টি চিল্লার জামাত
পরবর্তি সংবাদমাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর স্মরণে স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত