ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ১০ হাজার হজ্বযাত্রীর কোটা বৃদ্ধি করেছে সৌদি আরব। ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
আজ বুধবার সৌদিআরবের মক্কায় দুই দফা বৈঠকের পর চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সৌদি পক্ষের নেতৃত্ব দেন হজ ও উমরা প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ সোলাইমান মাশাত।
হজ চুক্তির পর একথা জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
















