অর্থ আত্মসাত মামলায় সিনহার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক

ইসলাম টাইমস ডেস্ক: অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার কমিশনের সভায় চার্জশিট অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান।

চলতি বছরের ১০ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ মামলার বাদী।

ফারমার্স ব্যাংকের দুটি একাউন্ট থেকে চার কোটি টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জালিয়াতির ‘প্রমাণ’ পাওয়ার তথ্য গতবছরের অক্টোবরে সাংবাদিকদের জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পূর্ববর্তি সংবাদউইঘুর মুসলিম নির্যাতন, চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে বিল পাস
পরবর্তি সংবাদভারতীয় জওয়ানদের মধ্যে গুলাগুলি, ৬ পুলিশ সদস্য নিহত