ইসলাম টাইমস ডেস্ক: এম. হাছিবুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মদ আব্দুল জলিলকে সহ-সভাপতি করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় নুরুল করীম আকরামকে।
আজ (৪ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। সাবেক সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সম্মেলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম নতুন কমিটি ঘোষণা করেন।
















