শায়খুল হাদীসের বিরুদ্ধে কুৎসা রটনা : লন্ডনে প্রতিবাদসভা অনুষ্ঠিত 

ইসলাম টাইমস ডেস্ক : উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ, শায়খুল হাদীস শায়খুল হাদীস আল্লামা আজিজুল রহ. কে নিয়ে যমুনা টিভির বানোয়াট প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা। ৩ ডিসেম্বর মঙ্গলবার ইষ্ট লন্ডনের একটি হলে নগর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন,বাংলার বুখারী শায়খুল হাদীস রহ. কে নিয়ে যমুনা টিভি যে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে তার জন্য অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শায়খুল হাদীস রহ. এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রতিবেদন করা হয়েছে।এই সব ইসলাম ও আলেম উলামাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ। নেতৃবৃন্দ আরো বলেছেন,ইনশাআল্লাহ শায়খুল হাদীস রহ. উত্তরসূরীরা ইসলাম ও আলেম উলামাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

 

সভায় প্রধান  অতিথির বক্তব্য রাখেন দলের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সেক্রেটারি মুফতী ছালেহ আহমদ,সহ সেক্রেটারি শায়খ মাওলানা নাজিম উদ্দিন।

পূর্ববর্তি সংবাদদ্রবমূল্যের উর্ধ্বগতি মানুষের জীবনকে চরম দূর্বিষহ করে তুলেছে : অধ্যক্ষ ইউনুছ আহমাদ
পরবর্তি সংবাদশীতকাল :  মুমিনের জীবনে ভরা বসন্ত