ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের হাতে আটক বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কলাবাগান থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। কায়সার কামালকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ‘অনুমতি ছাড়া’ নিজের স্ত্রীর সঙ্গে কায়সার কামালের সম্পর্কের অভিযোগে মামলা করেছেন ব্যারিস্টার আতিকুর রহমান নামে এক আইনজীবী।
পুলিশ সূত্র বলছে, মামলার বাদী তার স্ত্রী ও কায়সার কামাল দুজনকেই সতর্ক করেছিলেন। কিন্তু তারা পরকীয়ার সম্পর্ক থেকে সরে আসেননি। গতকাল কলাবাগানের কাছের একটি বাসায় দুজনকে পাওয়া যায়। এরপর তাদের কেন্দ্র করে শোরগোল শুরু হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
















