মিরপুর জামেউল উলুমের পূনর্মিলনী চলছে, মাগরিব থেকে দুইদিন ব্যাপি মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামেউল উলুম মাদ্রাসা-র (মিরপুর ১৪) ফূযালা ও প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠান চলছে। আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান আসর পর্যন্ত চলবে। এরপর থেকে আজ রাত ও আগামীকাল দুইদিন ব্যপি সাধারণ ইসলামী মাহফিল চলবে বলে জানা যায়।

জানা যায়, মাদরাসার মোহতামিম মাওলানা আবুল বাশার নু’মানী সাহেবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সকাল ৮টা থেকে প্রাক্তন শিক্ষা-সমাপনকারীদের স্মৃতিচারণ করা হয়েছে। স্বারকসহ মাদরাসা থেকে প্রকাশিত বিভিন্ন বই তাদের উপহার দেওয়া হয়েছে। তাছাড়া শিক্ষকদেরকে দেওয়া হয়েছে ক্রেস্ট।

আসর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে যোহরের আগে বয়ান করেন মসজিদুল আকবর কমপ্লেক্স-এর মোহতামিম আল্লামা দেলোয়ার হোসাইন দা.বা.। যোহরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

এছাড়া মাগরিবের পর থেকে শুরু হবে দুইদিন ব্যাপি সাধারণ ইসলামী মাহফিল।

পূর্ববর্তি সংবাদলন্ডনে হাসির পাত্র হলেন ট্রাম্প, ক্ষোভে সংবাদ সম্মেলন বাতিল
পরবর্তি সংবাদবুয়েটে র‌্যাগিং: এবার তিতুমীর হলের ৮ ছাত্র আজীবন বহিষ্কার