ইসলাম টাইমস ডেস্ক: গতকাল বৃহস্পতিবার (৫ ডিস্বের) দুপুরে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে মুফতি সাইফুদ্দীন ইউছুফ ফাহিম অনূদিত কুরআন-সুন্নাহর আলোকে মাযহাব বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটির মূল লেখক দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা রাশেদ আযমী।
আরযাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস। মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা যায়নুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আব্দুল আল ফারুক, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি জাবের কাসেমী, মুফতি মিজানুর রহমান।
















