জলবায়ু পরিবর্তনে ২০ বছরে বাংলাদেশের ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি টাকা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান সপ্তম।  বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ২০ বছরে বাংলাদেশের ক্ষতি হয়েছে ২০ হাজার ১৯২ কোটি ২৫ লাখ টাকা (২৪০.৩৮৪ কোটি ডলার)।

জার্মানভিত্তিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরূপণ সংস্থা জার্মান ওয়াচ ‘গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০১৯’-এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ঝুঁকির তালিকায় এককভাবে বাংলাদেশ নিয়ে বিস্তারিত রিপোর্ট না থাকলেও একত্রে বাংলাদেশ, ভারত ও নেপালকে নিয়ে আলোকপাত করা হয়েছে। কেবল ২০১৭ সালে বাংলাদেশ, ভারত ও নেপালে অতি বর্ষণের কারণে চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালে আড়াই শ’ লোক মারা গেছে ভবন ধসে এবং পানিতে ডুবে। বন্যায় এই তিন দেশের ৯ লাখ ৫০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘রাতে চোখের অশ্রু আর দিনে শ্রম-ঘাম ঝরানো যুব মজলিসের মূল হাতিয়ার’
পরবর্তি সংবাদ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী