ইসলাম টাইমস ডেস্ক: নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর আয়োজনে আজ ৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর মুহাম্মদপুরস্থ আন নূর নৈশ মাদরাসায় দিনব্যাপী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৩০ টি নৈশ মাদরাসার ছাত্রদের নিয়ে “কর্মব্যস্ত জীবনে দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব, ফজিলত ও পদ্ধতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সহ সভাপতি মুফতি যুবায়ের আহমদ মাযাহেরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসার হাদীস বিভাগের সহকারী প্রধান আল্লামা আব্দুল্লাহ মা’রুফী সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ এর মহা পরিচালক অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী। আরও আলোচনা করেন আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যা এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল, মাওলানা আব্দুল কাইয়ূম মিযান, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী।
নৈশ মাদরাসার গুরুত্ব প্রয়োজনীয়তা ও পদ্ধতি বিষয়ক আলোচনা করে কয়েকটি কর্মসূচি পেশ করেন নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড এর মহাসচিব মুফতী জহিরুল ইসলাম সিরাজী ।
বোর্ডের গতবছরের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করে দুআর মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।
















