ইরাকের চলমান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে সরকার বিরোধী চলমান আন্দোলনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।

গতকাল শুক্রবার বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের মূল ক্যাম্পের কাছে বন্দুক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে আল-সিনাক ব্রিজের কাছে বিক্ষোভকারীরা যেখানে অবস্থান করছেন, সেখানকার একটি বড় ভবন লক্ষ্য করে বিকেলে পিকআপে করে আসা বন্দুকধারীরা এ হামলা চালায়। বন্দুকধারীরা ওই ভবন থেকে বিক্ষোভকারীদের বের হতে বাধ্য করে। এসময় ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। ‘অজ্ঞাত লোকজন’ ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি। তার পদত্যাগের পর এটাই রাজধানী বাগদাদে সবচেয়ে রক্তাক্ত সহিংসতা। সূত্র: আলজাজিরা

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে হাসপাতালের গোডাউনে আগুন
পরবর্তি সংবাদমাস্তানি করে নেতা হওয়ার দিন শেষ: ওবায়দুল কাদের