খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার পরও নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ফ্যাসিবাদী সরকার তার ন্যায়সঙ্গত অধিকার জামিন থেকেই কেবল বঞ্চিত করছে না, বরং শারীরিকভাবে ভীষণ অসুস্থ একজন বয়স্কা নারীকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করছে।

 

রিজভী আরও বলেন, সরকার যদি জনরোষ থেকে বাঁচতে চায় তাহলে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নইলে জনরোষের থাবা থেকে রেহাই পাবে না বর্তমান স্বৈরাচারী শাসকগোষ্ঠী।

পূর্ববর্তি সংবাদজাতীয় পার্টি দেশ ও জনসাধারণের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত : জিএম কাদের
পরবর্তি সংবাদআবারও তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র