রিজাল শাস্ত্রের কয়েকটি প্রয়োজনীয় কিতাবের নাম

জিজ্ঞাসা: রিজাল শাস্ত্রে পারদর্শিতা অর্জনের জন্য পরামর্শ ও এ বিষয়ক প্রয়োজনীয় কয়েকটি কিতাবের নাম জানতে চাই।

উত্তর: ইলমে আসমাউর রিজাল অনেকগুলো ‘ফন’-এর সমষ্টি। ‘আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ’ (মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত) এবং ‘বুহুছুন ফিসসুন্নাতিল মুশাররফা’ ড. আকরাম ওমারী থেকে এই ইলম সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করা যেতে পারে।

এই ফনের আমলী মুতালাআর সূচনা যে কিতাবগুলো দ্বারা করতে পারেন তা হচ্ছে:

১. খায়রুদ্দীন যিরিকলী-এর ‘আলআ’লাম’

২. হাফেয ইবনে হাজার রাহ.-এর ‘তাকরীবুত তাহযীব’

৩. শামসুদ্দীন আযযাহাবী রাহ.-এর ‘আলকাশিফ’ ও ‘তাযকিরাতুল হুফফায’।

‘তাকরীব’ ও ‘কাশিফ’ এই দুই কিতাবের শায়খ মুহাম্মদ আওয়ামা-এর তাহকীককৃত এডিশন সংগ্রহ করা উচিত।

উত্তর দিয়েছেন মারকাযুদ্দদাওয়াহ আল ইসলামিয়ার আমীনুত তালিমাত মাওলানা আবদুল মালেক সাহেব

পূর্ববর্তি সংবাদআবারও তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদএবার পেঁয়াজের ঝাঁজে অস্থির ভারত