আজ পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা কমে ৯ ডিগ্রি সেলসিয়াস

ইসলাম টাইমস ডেস্ক: আজ শনিবার দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। এতে জেলাটিতে দেখা দিয়েছে তীব্র শীত ও কুয়াশা।

গণমাধ্যমকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শনিবার দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সে.।

আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। সঙ্গে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। গত কয়েক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ উঠানামা করেছে। তবে গত বৃহস্পতিবার ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সে.।

পূর্ববর্তি সংবাদমাস্তানি করে নেতা হওয়ার দিন শেষ: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদফিলিস্তিন ইস্যুতে মার্কিন কংগ্রেসে ইসরায়েলবিরোধী প্রস্তাব পাস