কুর্মিটোলায় দোতলা বাসে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল ৩টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

দোতলা বাসটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ।

তিনি বলেন, খবর পাওয়া মাত্র আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কীভাবে আগুন লাগলো সে বিষয়েও কোনো রিপোর্ট পাইনি আমরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাননি বলে জানান তিনি।

এর আগে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পদচারী সেতুর সামনের সড়কে হঠাৎ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তি সংবাদমানিকগঞ্জে ধর্ষণের পর বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গলা কেটে হত্যা
পরবর্তি সংবাদকারওয়ান বাজারে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন