ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত ৫ জন। নিখোঁজ রয়েছেন ১৫ জন।
গতকাল শুক্রবার মধ্যরাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. মোস্তাফিজুর রহমান
নিহত ব্যক্তির নাম মো. হুমায়ুন (৩৫)। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রাপুর এলাকার প্রয়াত আব্দুল হাইয়ের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রোজিনা বেগম, শুকনী ও মো. রুহুল আমিন। অন্য দুজনের নাম জানা যায়নি।
মোস্তাফিক জানান, আনুমানিকভাবে রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন।
এছাড়া ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে কুঁয়াশা কেটে গেলে নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। ঘটনার পর দ্রুত দু’টি লঞ্চ গন্তব্যে চলে যাওয়ায় জব্দ করা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
















