ফিলিস্তিনে আবারও বিমানহামলা চালাল ইসরাইলি বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া এলাকায় আবারও বিমানহামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরাইলি বাহিনী।

 

ফিলিস্তিনের রকেট হামলার জবাবে আজ রবিবার স্থানীয় সময় সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

এদিকে বিমান হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে শনিবার গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছিল ইসরাইলের দিকে। এর মধ্যে দুটি রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ধ্বংস করা হয়। তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

পূর্ববর্তি সংবাদমক্কা বিজয় : বিজিতের প্রতি সদাচারের অনুপম দৃষ্টান্ত
পরবর্তি সংবাদখালেদার জামিন নিয়ে এজলাসে হট্টগোলকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ