ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার মোকাবেলায় টিকে থাকতে হলে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ।
আজ ৮ ডিসেম্বর রবিবার ফেনী মহিপাল সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে তিনি এ কথা কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের সংবাদ আসছে প্রতিনিয়ত। মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চলছে নানামুখি ষড়যন্ত্র আর চক্রান্ত। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষা, শক্তি বৃদ্ধি ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় টিকে থাকতে হলে ঐক্যের বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সকল দুর্নীতি, দুঃশাসন ও কায়েমী স্বার্থবাদের মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করতে হলে মুসলিম নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।’
















