ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমিই ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু।’ শনিবার ফ্লোরিডায় ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। খবর আল জাজিরা-র।
যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে ভালো কাউকে এর আগে কখনও পায়নি।’
ইতোপূর্বে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা তুলে ধরেন।
ট্রাম্প বলেন, আপনাদের অনেকেই ওবামার জন্য নির্বাচন করেছিলেন। কোনও একদিন আপনারা আমাকে এর ব্যাখ্যা দেবেন। কারণ আমি মনে করি না যে, তারা ইসরায়েলকে খুব বেশি পছন্দ করে।
















