ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া এলাকায় আবারও বিমানহামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি প্রতিরোধ দল হামাসের সশস্ত্র শাখা এজেজেডিন আল-কাসাম ব্রিগেডসকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে হামলার পরে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনের রকেট হামলার জবাবে আজ রবিবার স্থানীয় সময় সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
এদিকে বিমান হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে শনিবার গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছিল ইসরাইলের দিকে। এর মধ্যে দুটি রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ধ্বংস করা হয়। তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
















