পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন

ইসলাম টাইমস ডেস্ক: আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে পুঁজিবাজার। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫১ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ গতকালের চেয়ে আরও কমেছে। আজ মোট লেনদেন হয়েছে ২৭৫ কোটি ২৯ লাখ টাকা। গতকাল রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির।

পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, মূলত দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শঙ্কা থেকেই পুঁজিবাজারে দর পতন হচ্ছে। বিনিয়োগকারীদের বাজারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে।

পূর্ববর্তি সংবাদনেত্রকোণায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার
পরবর্তি সংবাদবিএনপি থেকে নির্বাচিতদের সংসদ ত্যাগের আহ্বান জানালেন গয়েশ্বর