ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজ ছাড়া রান্না চললে, আওয়ামী লীগ ছাড়া দেশ চলবে না কেন- প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। দেশের মানুষ আজ ভালো নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের বাজার অস্থির। সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। অনেকে পেঁয়াজ ছাড়া রান্নার কথা বলেছেন। পেঁয়াজ ছাড়া রান্না হলে, আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের অব্যাহত মূল্যবৃদ্ধিতে সম্প্রতি এক বক্তব্যে দেশের জনগণকে পেঁয়াজ ছাড়া রান্না করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পরামর্শের জবাবে এমন মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা।
















