বিএনপি থেকে নির্বাচিতদের সংসদ ত্যাগের আহ্বান জানালেন গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি থেকে নির্বাচিতদের সংসদ ত্যাগ করার আহ্বান জানালেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত এক আলোচনায় সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ২৯ ডিসেম্বর রাতের অবৈধ ফসল হচ্ছে আজকের এই পার্লামেন্ট। যদি আমরা রাজনৈতিক কৌশলগত কারণে পার্লামেন্টে যোগ দিয়ে থাকি তাহলে আজকের এই পরিস্থিতিতে এসে যারা আমাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আছেন তাদের সবারই পার্লামেন্টে পদত্যাগ করে দেশের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।

পূর্ববর্তি সংবাদপুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন
পরবর্তি সংবাদহযরতপুরে জেএসসি সমাপনী ছাত্রদের নিয়ে দ্বীন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত