মুফতি ইদরীস কাসেমীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক :  সহিহ বোখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থ  কাশফুল বারীসহসহ বিভিন্ন গ্রন্থ প্রণেতা শায়খুল হাদিস  মুফতি ইদ্রিস কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ মিরপুর-১২ হারুন মোল্লা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা ইয়াকুব জানাজার নামাজের ইমামতি করার কথা।

কর্মজীবনের শুরুতে তিনি দারুল উলুম দেওবন্দের মঈনে মুফতী ছিলেন বলেও জানা গেছে।  ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়া, মিরপুর ১২, সি- ব্লক মাদরাসা, আফতাব উদ্দীন মাদরাসা, কাসেমুল উলূম রূপনগর মাদরাসা, মিরপুর সি- ব্লক মহিলা মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায়  খেদমত করেছেন।

কাশফুল বারী ছাড়া তার লিখিত আরও কিছু বই হলো- বিশ্ব নবীর (সা.) মিরাজ, মুকাদ্দামায়ে দাওরায়ে হাদীস ও মিশকাত, মুহাররামের ইতিহাস: মাসায়িল ও ফাযায়িল, নবী প্রেমের সমাপ্তি কিসে?, মাসায়িলে তারাবীহ: তারাবীহ বিশ রাকাত না আট রাকআত?, কোরআন-হাদীস ও যুক্তির আলোকে দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি।

 

 

 

 

পূর্ববর্তি সংবাদউইঘুর মুসলিম নিপীড়ন : মার্কিন পার্লামেন্টে বিল পাশে চীনের ক্ষোভ
পরবর্তি সংবাদনাটোরে কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধুর আত্মহত্যা