মাওলানা আবদুল মালেক এই যামানার হুজ্জত : মাওলানা আবুল বাশার

শিহাব সাকিব ।।

জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার শাইখুল হাদীস, কালজয়ী বহু গ্রন্থ প্রণেতা, বিদগ্ধ গবেষক, প্রখ্যাত আলেমে দীন মাওলানা আবুল বাশার সাহেব বলেন, “আবদুল মালেক সাহেব আমাদের উস্তাদ। যামানার উস্তাদ। আমার দেখা সেরা আলেম। তারচে বড় আলেম আমি দেখিনি।”

গত ৪ ডিসেম্বর জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার তালিবুল ইলমদের উদ্দেশ্যে আয়োজিত এক তারবিয়াতি মজলিসে তিনি এসব কথা বলেন।

হাইসাম ইবনু জামিল রহ. বলেন, হযরত শারিক ইবনু আবদিল্লাহ আন নাখায়ীকে বলতে শুনেছি,“প্রত্যেক সম্প্রদায়ের জন্যে তাদের কালের একজন হুজ্জত থাকেন। ফুযাইল ইবনু ইয়াযহলেন তার যামানার হুজ্জত।”

বর্ণনাকারী হাইসাম ইবনু জামিল ইমাম আহমদ ইবনু হামবলকে উদ্দেশ্য করে বলেন, “এই তরুণ বেঁচে থাকলে সে হবে তার কালের হুজ্জত।” -সিয়ারু আলামিন নুবালা, (৮/ ৪২৫)।

হযরত শারিকের ঐতিহাসিক এ উক্তিটি উল্লেখ করে মাওলানা আবুল বাশার বলেন, “বর্তমান সময়ে আমাদের জন্য ‍হুজ্জত হলেন মাওলানা আবদুল মালেক। তাই সবার কর্তব্য হল তার ইজতেহাদি, ইলমি ও তাহকিকি বিষয়গুলো মেনে নেওয়া ও তাকে সঙ্গ দান করা।”

উল্লেখ্য, এখানে “হুজ্জত” মানে হল এমন ব্যক্তি যার দীনী দিকনির্দেশনা সর্ব সাধারণের জন্য দলিল ও প্রমাণ স্বরূপ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হুজ্জতের যথাযথ অনুসরণ করার তাওফিক দান করুন। আমীন।

পূর্ববর্তি সংবাদনাটোরে কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
পরবর্তি সংবাদনাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আসামে তুমুল বিক্ষোভ