জাবি ভিসির বিরুদ্ধে ২২৪ পৃষ্ঠার ‘দুর্নীতির খতিয়ান’ প্রকাশ করল আন্দোলনকারী

ইসলাম টাইমস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে ২২৪ পৃষ্ঠার ‘দুর্নীতির খতিয়ান’ প্রকাশ করা হয়েছে। ২২৪ পৃষ্ঠার এ বইতে উপাচার্যের বিরুদ্ধে ১১টি খাতে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ৭৫টি দুর্নীতি দেখানো হয়েছে।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা ২২৪ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেন।

আজ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে উপাচার্যের দুর্নীতির খতিয়ান বই আকারে প্রকাশ করা হয়।

আন্দোলনকারীদের প্রকাশিত এ খতিয়ানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পে উপাচার্যের আর্থিক দুর্নীতি, অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের টেন্ডার ও মাস্টারপ্ল্যান প্রণয়নে অনিয়ম, আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার মদদ দেয়ার অভিযোগ করা হয়।

পূর্ববর্তি সংবাদঅমিত শাহের বক্তব্য ও ভারতের নাগরিকত্ব বিল নিয়ে কড়া ভাষা বিএনপির
পরবর্তি সংবাদনাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ