আগামীকাল দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানালেন ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং। যারা প্রতিপক্ষ, তারা খুব সহজে ছেড়ে দেবে না। ক্ষমতার জন্য তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে।

আজ বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ আদালতকে হুমকি দিচ্ছে। মেডিকেল বোর্ডে তাদের পছন্দের ডাক্তার আছে। মেডিকেল বোর্ড রিপোর্ট দিচ্ছে, মির্জা ফখরুল তাতেও সন্দেহ করছে। সবকিছুতে তাদের সন্দেহ।

বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কাল (বৃহস্পতিবার) রায় দেবে। তারা অগ্নিসন্ত্রাসের হুমকি দিচ্ছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। তারা সহিংসতার পথে গেলে আইন প্রয়োগকারী সংস্থা সমুচিত জবাব দেবে। আপনারা সতর্ক থাকবেন, নিজে থেকে কিছু করবেন না। তবে আক্রান্ত হলে চুপ থাকবেন না।

পূর্ববর্তি সংবাদক্রুসেডারদের কুদস দখল ও মুসলমানদের বাইতুল মাকদিস বিজয় : বিভীষিকা এবং মহানুভবতা
পরবর্তি সংবাদরাজ্যসভাতেও পাশ মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল